তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অপেক্ষা
তেহরানে এক সংবাদ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের অপেক্ষা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতীয় সংবাদমাধ্য এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, তেহরানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে পুতিনের বৈঠক ঘিরে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ৫০ সেকেন্ডের এ ভিডিওতে এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করতে দেখা যায় পুতিনকে।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বৈঠককক্ষে নির্ধারিত সময়ে প্রবেশ করেছেন পুতিন। সেখানে ছিল দুই নেতার বসার জন্য সাজানো চেয়ার। পেছনে দুই দেশের সুসজ্জিত পতাকা। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের জন্য এ সময় অপেক্ষারত রুশ প্রেসিডেন্ট উসখুস করতে থাকেন। একপর্যায়ে দুই হাত একত্রে রেখে মুখে বিভিন্ন অঙ্গভঙ্গি ফুটিয়ে তোলার চেষ্টা করেন। শেষমেশ কক্ষে এরদোয়ান প্রবেশ করলে পুতিন এগিয়ে গিয়ে তাকে অভ্যর্থনা জানান।
এ সময় এরদোয়ান পুতিনকে বলেন, ‘হ্যালো, কেমন আছেন, ভালো?’ এরপর হাস্যোজ্জ্বল দুই নেতা একে অপরের সঙ্গে হাত মেলান।
বিভিন্ন আন্তর্জাতিক বৈঠকে বিশ্বনেতাদের অপেক্ষা করানোর জন্য পুতিনের বেশ ‘নামডাক’ আছে। কখনো কখনো কয়েক ঘণ্টাও অপেক্ষা করিয়েছেন তিনি। কিন্তু এবার সেই পুতিনের অপেক্ষা করা নিয়ে তুরস্কের সংবাদমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

