রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের স্বনির্ভর প্রকল্পের আওতায় অসহায় ব্যক্তিকে ভ্যান গাড়ি উপহার
রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের স্বনির্ভর প্রকল্পের আওতায় ৩য় দফায় অসহায় প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে ভ্যান গাড়ি উপহার প্রদান করা হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালযয়ে পায়ে চালিত এ গাড়িটি উপহার দেওয়া হয়।
রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খাঁন শামছু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ নাঈম’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয় সিলেটের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় সিলেটের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য স্বপ্নন আহমদ, বাপ্পি আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Related News
মোগলগাঁও, কান্দিগাঁও ইউনিয়নের শ্রমিক সমাবেশ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল লস্কর মুহাম্মদ তসলিম বলেছেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়েRead More
সিলেটে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলায় শিক্ষার্থীদের মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করার লক্ষ্যে এক ব্যতিক্রমী প্রদর্শনীRead More

