ছাতকের কালারুকা ইউনিয়নে ৩ বছরের শিশুর বয়স এখন ১০৩
মাত্র তিন বছর আগে জন্ম হয় শিশু মাহদী হাসানের। কিন্তু সরকারি হিসেবে তার বয়স এখন ১০৩ বছর।
জানা গেছে, ২০১৮ সালের ৫ মার্চ জন্ম হয় শিশু মাহদী হাসানের। তার জন্মের বছর খানেক পরে তার পিতা ফরিদ মিয়া জন্ম সনদ সংগ্রহ করেন। এ সময় মাহদী হাসানের জন্ম তারিখ দেয়া হয় ৫ মার্চ ১৯১৮ সাল।
ঘটনাটি দেখা গেছে উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের ফরিদ মিয়ার ছেলে মাহদী হাসানের জন্ম সনদে। ফরিদ মিয়ার লেখাপড়া না থাকায় সেই সময় তার ছেলের বয়স ১০০ বছর বেড়ে গেছে তা বুঝতে পারেননি।
ফরিদ মিয়া জানান, তিনি পেশায় একজন দিনমজুর। অন্যের কাজ করে সংসার চালান। জন্ম থেকেই তার ছেলে মাহদী হাসান হৃদ রোগে আক্রান্ত। স্থানীয় একজনের কাছ থেকে জানতে পারেন হৃদরোগের চিকিৎসার জন্য সরকার সমাজসেবা অফিসের মাধ্যমে সাহায্য করছে। এমন খবর পেয়ে মাহদী হাসানের পিতা ফরিদ মিয়া কাগজপত্র রেডি করে ছাতক সমাজসেবা অফিসে জমা দিতে যান। সেখানে গিয়ে জানতে পারেন তার ছেলের বয়স ১০৩ বছর। পরে তিনি কালারুকা ইউনিয়নে গেলে তাকে কোন ধরনের সহযোগিতাও করা হয়নি।
Related News
ছাতকে ডেইরি ফার্মের বর্জ্যে পরিবেশ বিপর্যয়, মহাপরিচালকের নিকট স্মারকলিপি
সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের ছেছানবাজার এলাকার বাউড় গ্রামে বসতবাড়ির পাশে পরিবেশ আইন অমান্যRead More
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More

