যুব মহিলা লীগের ৩ ইউনিট কমিটি ঘোষণা
সুনামগঞ্জের ৩ উপজেলার যুব মহিলা লীগের কমিটি সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে তাহিরপুর, জামালগঞ্জ ও মধ্যনগর উপজেলার যুব মহিলা লীগের কমিটি ঘোষণা করেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি। কমিটিতে জামালগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পদে শাহানা আল আজাদ ও সাধারণ সম্পাদক পদে শাহানা বেগমকে ঘোষণা করা হয়।
তাহিরপুর উপজেলা যুব মহিলা লীগের কমিটিতে সভাপতি পদে আইরিন আক্তার ও সাধারণ সম্পাদক পদে রেবা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাকিয়া সুলতানা সাংগঠনিক সম্পাদক পদে রতন মালাকে ঘোষণা করা হয়।
মধ্যনগর উপজেলা যুব মহিলা লীগের কমিটিতে সভাপতি পদে শান্তা চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে মরিয়ম আক্তারের নাম ঘোষণা করা হয়।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ ৩ জন নিহত আহত ২
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের বাহাদুরপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ ৩ সিএনজি যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরওRead More

