সিলেট সদর উপজেলার গাঙ্গিনা কাটিয়া বিলে মাছেরপোনা অবমুক্তকরণ
নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেটের সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের গাঙ্গিনা কাটিয়া বিলে মাছেরপোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ জুলাই) বিকেলে সিলেট সদর উপজেলা মৎস্য অধিদপ্তর এর উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় এ উপজেলার গাঙ্গিনা কাটিয়া বিলসহ আরও কয়েকটি স্থানে মোট ৪৮৬কেজিমাছেরপোনা অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ( প্যানেল চেয়ারম্যান) মিল্লাত আহমদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. সম্রাট হোসেন, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হিরন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিরন মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা অপুর্ব লাল সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মন,খামার উপস্থাপক ছমির উদ্দিনসহ ইউপি সদস্য ও সমিতির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে এ কর্মসূচি পালিত হচ্ছে।
Related News
দেশের অর্থনীতিকে সচল রাখতে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মহাপরিচালক ফারুক আহমেদ
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ফারুক আহমেদ বলেছেন, “বর্তমান সরকার ব্যবসাবান্ধব এবং ব্যবসারRead More
জান্নাতুল মাওয়া ইসলামী একাডেমীতে রোটারি ক্লাব সিলেট পাইওনিয়ারের শিক্ষা সামগ্রী বিতরণ
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ৮ম প্রজেক্ট জান্নাতুল মাওয়া ইসলামী একাডেমীতে শিক্ষা সামগ্রী বিতরণ করাRead More

