আসিয়ান সম্মেলনে যোগ দিতে কম্বোডিয়ায় বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সংগঠন আসিয়ান সম্মেলনে অংশ নিতে কম্বোডিয়ার রাজধানী নমপেন পৌঁছেছেন।
আসিয়ান সম্মেলনের সময় কম্বোডিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতার সাথে বাইডেনের পৃথক বৈঠকের কথা রয়েছে। জলবায়ু সংকট বিষয়ক কপ-২৭ সম্মেলনে যোগদানের জন্য মিশরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর তিনি এশিয়ায় অসেন।
সম্মেলনে ইউক্রেনের যুদ্ধ, জলবায়ু এবং তাইওয়ান প্রণালী, দক্ষিণ চীন সাগর এবং উত্তর কোরিয়ার উপর আঞ্চলিক উত্তেজনা থেকে শুরু করে জটিল বৈশ্বিক সমস্যাগুলি মোকাবিলা করার বিষয়ে আশা করা হচ্ছে।
আসিয়স বার্ষিক শীর্ষ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সহ অনেক নেতারা যোগ দিচ্ছেন।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষে পাঁচদিনের এশিয়া সফরে বের হন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার মিশরে কপ-২৭ সম্মেলনে যোগ দেওয়ার পরপরই আসিয়ান সম্মেলনের উদ্দেশ্যে উড়াল দেন জো বাইডেন।২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট আসিয়ান সম্মেলনে অংশ নিচ্ছেন।
« বাউল শাহ আবদুল করিমের পরিবার পেল ১০ হাজার ডলার (Previous News)
(Next News) আল্লাহ আমাদের বিশ্বকাপ জেতাবেন: বাবর »
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

