তেল ও গ্যাস প্ল্যান্ট পাহারায় সেনা মোতায়েন নরওয়ের
নরওয়েতে উপকূলীয় তেল ও গ্যাস প্ল্যান্টগুলোতে সেনা মোতায়েন করা হয়েছে। গত সপ্তাহে বাল্টিক সাগরের তলদেশে রাশিয়ার নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে চারটি লিকের সন্ধান পাওয়ার পর এই পদক্ষেপ নিয়েছে দেশটি। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে লিকের ঘটনায় নাশকতার আশঙ্কা করছে পশ্চিমা দেশগুলো। মূলত এমন সন্দেহের পরই উপকূলীয় তেল ও গ্যাস প্ল্যান্টগুলোর নিরাপত্তা জোরদারে উদ্যোগী হয় নরওয়েজিয়ান কর্তৃপক্ষ। নিরাপত্তা বাড়ানোর জন্য সেগুলোতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আল জাজিরার খবরে বলা হয়েছে, নরওয়েজিয়ান পুলিশের অনুরোধে দেশটির কর্তৃপক্ষ তেল ও গ্যাস প্রক্রিয়াকরণ প্ল্যান্টগুলোতে সেনা মোতায়েন করতে শুরু করে।
সরকারিভাবে অবশ্য বলা হয়েছে, সরকারের কাছে তেল ও গ্যাস সংক্রান্ত অবকাঠামোগুলোতে সুনির্দিষ্ট কোনও হুমকির তথ্য নেই। তবে কর্তৃপক্ষ এসব অবকাঠামোতে কর্মরত শ্রমিকদের উদ্বেগ প্রশমন ও নিরাপত্তা বাড়ানোর চেষ্টা করছে।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

