চীনকে নিয়ে ‘চিন্তিত নন’ বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চীনের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি চিন্তিত নন। কিন্তু তাইওয়ানকে ঘিরে ক্রমবর্ধমান সামরিক পদক্ষেপ উদ্বেগের। সোমবার তিনি এই মন্তব্য করেন। মার্কিন সাময়িকী নিউজউইক এখবর জানিয়েছে।
সোমবার সকালে সাংবাদিকদের বাইডেন বলেন, আমি চিন্তিত নই, কিন্তু তারা অনেক দ্রুত এগোচ্ছে এটা নিয়ে উদ্বিগ্ন।
বেইজিংয়ের হুঁশিয়ারি অপেক্ষা করে গত মঙ্গলবার তাইওয়ানের রাজধানী তাইপে বিশেষ সফরে আসেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এর জেরে তাইওয়ানের চারপাশে বড় ধরনের সামরিক মহড়া চালায় চীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েকটি ক্ষেত্রে সহযোগিতাও বাতিল করেছে চীন। এর মধ্যে আবারও নতুন করে মহড়ার ঘোষণা দিল দেশটি। মহড়া কতদিন চলবে এবং এর সুনির্দিষ্ট অবস্থান এখনও জানা যায়নি।
Related News
ইসরাইলি হামলায় গাজায় নিহত ৬৮, শতাধিক আহত
ইসরাইলি বাহিনীর বন্দুকযুদ্ধ এবং বিমান হামলায় গাজায় মঙ্গলবার কমপক্ষে ৬৮ জন নিহত এবং শতাধিক আহতRead More
গাজা উপত্যকা এক ভয়াবহ মানবিক সঙ্কটের সম্মুখীন, পশুখাদ্য দিয়ে শিশুদের খাবার তৈরি করছেন মায়েরা
পশুখাদ্য দিয়ে শিশুদের খাবার তৈরি করছেন গাজার মায়েরা। বুধবার (২৩ জুলাই) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরারRead More

