আল কায়েদা প্রধানকে হত্যার মার্কিন দাবি তদন্ত করবে তালেবান
মার্কিন প্রেসিডেন্ট রোববার ঘোষণা করেন, কাবুলের আস্তানায় একটি বারান্দায় দাঁড়িয়ে থাকাকালীন একটি ড্রোন হামলায় জাওয়াহিরিকে হত্যা করা হয়েছে। দোহায় জাতিসংঘে তালেবান মনোনীত প্রতিনিধি সুহেল শাহীন এক বার্তায় বলেছেন, তালেবান সরকার এবং এর নেতারা মার্কিন দাবির সম্পর্কে অবগত ছিলো না বা সেখানে আল কায়দা প্রধানের অবস্থানের কোনো চিহ্নও পাওয়া যায়নি। তিনি বলেন, মার্কিন দাবির সত্যতা খুঁজে বের করার জন্য এখন তদন্ত চলছে, তদন্তের ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হবে।
এদিকে রোববারের ড্রোন হামলার বিষয়ে তালেবান নেতারা এখনও পর্যন্ত আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এছাড়াও কাবুলে জাওয়াহিরির উপস্থিতি বা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি তালেবান।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

