জাফলংয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
১২ শত ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ সিলেটের গোয়াইনঘাট থানাধিন জাফলং থেকে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৯। সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জাফলং চা বাগান এলাকার একটি সবজি দোকানের সামন থেকে তাকে আটক করা হয় বলে মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে জানায় র্যাব-৯।
আটক ব্যক্তির নাম মনিল ভূমিজ (২৮)। সে উপজেলার উত্তর প্রতাপপুরের মৃত গণেশ ভূমিজের পুত্র। র্যাবের দাবি মনিল ভূমিজ পেশাদার মাদক ব্যবসায়ী।
র্যাব-৯ এর মেজর মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি ইসলামপুর ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় জনসাধারণের সম্মুখে তার শরীর তল্লাশি করে ১২ শত ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক মনিল ভূমিজকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
Related News
ছাতকে ডেইরি ফার্মের বর্জ্যে পরিবেশ বিপর্যয়, মহাপরিচালকের নিকট স্মারকলিপি
সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের ছেছানবাজার এলাকার বাউড় গ্রামে বসতবাড়ির পাশে পরিবেশ আইন অমান্যRead More
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More

