চকবাজারে প্লাস্টিক গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের পাশে চকবাজারের এসকে টাওয়ারের ৬ তলা ভবনের ৩য় তলায় আগুন লেগেছে।
আজ সন্ধ্যায় আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। ফায়ার সার্ভিসের কাছে সংবাদ আসে বিকেল ৪ টা ২৯ মিনিটে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, সংবাদ পাওয়ার পর ৪টা ৫০মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছান। তবে প্রচণ্ড ধোঁয়ার কারণে কাজ করতে কষ্ট হচ্ছে। এর বেশি কিছু এখন বলা যাবে না।
Related News
অবশেষে পরিচয় পাওয়া গেল শূন্যরেখায় ঘোরা বৃদ্ধের
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ভারতীয় মুসলিম বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। কয়েকদিনRead More
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More

