আবারও ট্রাম্প সমর্থকদের বিক্ষোভের ডাক, সহিংসতার শঙ্কা
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দেশটির সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা আবারও জড়ো হওয়ার ঘোষণা দিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ডিসিতে ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এ সমাবেশের নাম দেয়া হয়েছে ‘জাস্টিস ফর জানুয়ারি ৬’। সমাবেশ ঘিরে আবার সহিংস ঘটনার আশঙ্কা থেকে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালান ট্রাম্পের সমর্থকরা। ক্যাপিটল হিলে হামলার এ ঘটনায় এখন পর্যন্ত ৫০০ জনের বেশি লোককে শনাক্ত করে তদন্ত করা হয়েছে। তাদের অনেকের নামে অপরাধ আইনে আদালতে অভিযোগ দেওয়া হয়েছে। মূলত এসব অভিযুক্ত ব্যক্তিকে সমর্থন জানানোর জন্যই ট্রাম্পের সমর্থকরা সমাবেশের ডাক দিয়েছেন।
ইতোমধ্যে ট্রাম্প-সমর্থক ‘প্রাউড বয়েজ’নামের শ্বেতাঙ্গ উগ্রবাদী সংগঠনসহ অন্যরা এ সমাবেশ নিয়ে অনলাইনে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছে।
অন্যদিকে ট্রাম্পবিরোধী ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’সহ আরও কিছু উদারনৈতিক সংগঠন একই দিনে ওয়াশিংটন ডিসিতে সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছে। পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণায় এক ধরনের উত্তেজনা দেখা দিয়েছে।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

