গুজরাটে প্রাইভেটকার-ট্রাকের সংঘর্ষে নিহত ১০
ভারতের গুজরাটের আনন্দ জেলায় প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। বুধবার সকালে তারাপুর ও ভটামানের সাথে সংযুক্ত রাজ্যের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সূত্র: হিন্দুস্তান টাইমস
তারাপুর থানার পুলিশ কর্মকর্তা জানান, আনন্দ জেলার তারাপুরকে আহমেদাবাদ জেলার ভাতামানকে সংযোগকারী একটি মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িতে একটি শিশুসহ মোট ১০ জন যাত্রী ছিল, বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তারা সবাই নিহত হয়েছেন।
ওই কর্মকর্তা আরো জানান, গাড়ির ভেতর থেকে লাশগুলো বের করা হয়েছে। নিহতদের শনাক্তের চেষ্টা চলছে।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

