সিলেটে ১০ বছরের শিশুকে ধর্ষণ গ্রেফতার ১
সিলেটে খালের পারে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৭ মে সিলেটের জালালাবাদ থানার নন্দিরগাঁওয়ে এ ‘ধর্ষণ’র ঘটনা ঘটে। পরে মামলা দায়েরের ভিত্তিতে বুধবার (২ জুন) অভিযুক্ত নুর আলম সোনাইকে (২০) গ্রেফতার করে এসএমপি’র জালালাবাদ থানাপুলিশ।
সোনাই জালালাবাদ থানার হাটখোলা ইউনিয়নের নন্দিরগাঁওয়ের লালা মিয়ার ছেলে।
সিলেট মেট্রোপলিট পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, গত ২৭ মে বিকাল সাড়ে ৫ টার দিকে জালালাবাদ থানার নন্দিরগাঁওয়ের নোয়াগাঁও ধরম হাওর সংলগ্ন একটি খালের পাড়ে নুর আলম সোনাই ভিকটিমকে (১০) ধর্ষণ করেন। এ ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে বুধবার জালালাবাদ থানায় মামলা দায়ের করলে থানাপুলিশ অভিযান চালিয়ে সোনাইকে গ্রেফতার করে।
নির্যাতিতা ওই শিশু বর্তমানে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে চিকিৎসাধীন।
Related News
এমএ করিম ইবনে মচ্ছব্বির বাংলাদেশের সকল মানুষের চোখে ছিলেন এক নজরকাড়া মানুষ
লেখক ও রাজনীতিবিদ এমএ করিম ইবনে মচ্ছব্বিরকে চিনেন না এমন লোকের সংখ্যা খুবই কম। তিনিRead More
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ, টেকসই বাংলাদেশ গড়ে তোলার দৃঢ়Read More

