কোম্পানীগঞ্জে অবৈধভাবে পাথর উত্তোলন, দণ্ড-জরিমানা
সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে পাথর উত্তোলন করায় ৩ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এসময় সরকারি কাজে বাধা দেয়ায় ২ জনকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৪ ফ্রেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত উপজেলার ভোলাগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করে টাস্কফোর্স।
কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More

