নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ মিলল সেপটিক ট্যাংকে
চাঁপাইনবাবগঞ্জে তিন দিন আগে নিখোঁজ শিশু রোহানের লাশ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার রাত পৌণে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গসংলগ্ন সেপটিক ট্যাংক থেকে তিন বছর বয়সী শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
রোহান সদরের মসজিদপাড়ার সুজন আলীর ছেলে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান খান বলেন, গত বুধবার রোহান নামের শিশুটি নিখোঁজ হয়। শিশুটির বাবা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি তদন্তে নামে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শিশুটিকে হত্যা করে মর্গসংলগ্ন সেপটিক ট্যাংকে ফেলে রাখার বিষয়টি গতকাল রাত ৮টার দিকে জানা যায়। পরে লাশটি উদ্ধার করা হয়। হত্যার কারণ এখনো জানা যায়নি। হত্যাকারীকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
Related News
অবশেষে পরিচয় পাওয়া গেল শূন্যরেখায় ঘোরা বৃদ্ধের
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ভারতীয় মুসলিম বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। কয়েকদিনRead More
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More

