মহামারির কারণে ২০২০ সালে সাড়ে ১১ কোটি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়তে পারে : বিশ্বব্যাংক
বিশ্বব্যাংক বুধবার সতর্ক করে বলেছে, মহামারি করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতি মুখ থুবড়ে পড়ার কারণে এ বছর প্রায় সাড়ে ১১ কোটি মানুষ চরম দরিদ্রতার মুখে পড়তে পারে। খবর এএফপি’র।
বিশ্বব্যাংক এর আগে এমনকি আগস্ট মাসেও যে ধারণা দিয়েছিল-এ সংখ্যা তার চেয়ে অনেক বেশি। তখন বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছিল কোভিড-১৯ এর কারণে বিশ্বব্যাপী ১০ কোটি মানুষ হতদরিদ্র হতে পারে।
ব্যাংকটির নতুন প্রতিবেদনে আরো বলা হয়, ২০২১ সাল নাগাদ প্রায় ১৫ কোটি মানুষের প্রাত্যহিক জীবনযাত্রার ব্যয় ১.৯০ ডলারের নিচে নেমে যেতে পারে।
বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড মালপাস এক বিবৃতিতে বলেন, ‘মহামারি ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে বিশ্বের মোট জনসংখ্যার ১.৪ শতাংশ চরম দরিদ্রতার মুখে পড়তে পারে বলে ধারণ করা হচ্ছে।’
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত
সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ দাবিসমূহ বাস্তবায়নের আহ্বান গত ২৯ অক্টোবর ২০২৬ ইংরেজি তারিখে পূর্ব লন্ডনের তাড়াতাড়ীRead More
ঢাকায় পর্তুগালের আবাসিক দূতাবাস স্থাপন ও সরাসরি ফ্লাইট চালুর দাবি বাস্তবায়নে দ্রুত কার্যক্রম গ্রহণের আহ্বান, সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখার
সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখা সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সুমন আহমদ সানিRead More

