দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত ২৭৬৬, মৃত্যু ৩৪ জনের
দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ২ হাজার ৭৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় মারা গেছেন ৩৪ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৭৫২ জন।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সবশেষ মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ২৮ জন পুরুষ। ৬ জন নারী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৫৬টি নমুনা পরীক্ষা করে রোগী শনাক্ত করা হয়েছে। করোনার নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৫২ শতাংশ।
এখন পর্যন্ত দেশে ১৩ লাখ ২৮ হাজার ৭৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৭১ হাজার ৮৮১ জন। করোনায় মোট মারা গেছেন ৩ হাজার ৫৯১ জন।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৬২৩ জন।
Related News
অবশেষে পরিচয় পাওয়া গেল শূন্যরেখায় ঘোরা বৃদ্ধের
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ভারতীয় মুসলিম বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। কয়েকদিনRead More
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More

