করোনায় আক্রান্ত পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কি মন্ত্রী, মৌলভীবাজার-১ আসনের এমপি মোঃ শাহাব উদ্দিন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) ঢাকায় ভর্তি করা হচ্ছে বলে জানা গেছে।
বুধবার (আগস্ট) বিকেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার জনসংযোগ কর্মকর্তা দীপংকর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনার উপসর্গ থাকায় পরিবেশমন্ত্রী গতকাল মঙ্গলবার আইইডিসিআরে পরীক্ষার জন্য নমুনা দেন। আজ দুপুরে তাঁর নমুনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি হচ্ছেন।
জানা গেছে, মন্ত্রীর শারীরিক অবস্থা এখনও ভালো। তবে তিনি উচ্চ রক্তচাপ ও ডায়বেটিসের সমস্যায় ভুগছিলেন। মন্ত্রী শাহাব উদ্দিন তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
Related News
অবশেষে পরিচয় পাওয়া গেল শূন্যরেখায় ঘোরা বৃদ্ধের
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ভারতীয় মুসলিম বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। কয়েকদিনRead More
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More

