ব্রাজিলে করোনায় ২৪ ঘন্টায় ১,০০০ লোকের মৃত্যু
ব্রাজিলে করোনায় ২৪ ঘন্টায় নতুন করে রেকর্ড ১ হাজার লোকের মৃত্যু হয়েছে।
দক্ষিণ আমেরিকার এই দেশটিতে যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক লোক করোনা আক্রান্ত হয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩৮ হাজার ২৩৮ জন।
স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যানে দেখা যায়, বৃহস্পতিবার দিনের শেষে ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৪১৭ জন।
ব্রাজিলে মহামারি শুরুর পরে একই সময়ে দৈনিক হিসাবে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক লোকের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৭৫৪ জন।
বিশেষজ্ঞদের আশঙ্কা দেশটিতে ব্যাপক টেস্ট না হওয়ায় প্রকৃত আক্রান্তের সংখ্যা ১৫ গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

