সিলেট জেলায় ৩১০, বিভাগে মোট আক্রান্ত ৬৫৬ জন
সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৬শ ছাড়িয়েছে । সোমবার (২৫ মে) সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৬৫৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যাল সূত্র জানা যায় , আজ সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৯২ জন করোনা আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়াও নতুন করে ১৫২ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
উল্লেখ্য সিলেট জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩১০ জন, সুনামগঞ্জে ৯৮ জন, হবিগঞ্জে ১৫৯ জন ও মৌলভীবাজারে ৮৯ জন বলে সূত্র থেকে জানা গেছে। পুরো বিভাগে আজ সকাল পর্যন্ত ১৭৮ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ৩০ জন, সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জে ৭৪ জন ও মৌলভীবাজারে ১৫ জন।
সিলেট বিভাগে এ পর্যন্ত মোট ১৩ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ১০ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ২ জন।
Related News
৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গণদাবি নেতৃবৃন্দ
সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More

