যুক্তরাষ্ট্র এক দিনে করোনায় ২ হাজারের বেশি মৃত্যু
বিশ্বে যুক্তরাষ্ট্রই প্রথম দেশ, যেখানে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই হাজারের বেশি মানুষ মারা গেছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রে রেকর্ডসংখ্যক এই মৃত্যুর ঘটনা ঘটে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ হাজার ১০৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। জনস হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে।
এএফপির খবরে জানানো হয়, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে ১৮ হাজার ৫৮৬ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা ইতালির মৃত্যুহারের কাছাকাছি। ইতালিতে ১৮ হাজার ৮৪৯ জনের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে (কোভিড–১৯) আক্রান্ত মানুষের সংখ্যা ৫০ হাজারের বেশি ছাড়িয়েছে। জনস হপকিন্সের আজ শনিবার সকালের তথ্য অনুযায়ী, এই সংখ্যা ৫ লাখ ১ হাজার ৩০১ জন। ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
সৌজন্যে প্রথম আলো
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

