ইতালিতে একদিনে রেকর্ড ৬২৭ জনের মৃত্যু
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুপুরি ইতালিতে একদিনে রেকর্ড ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইউরোপের এ দেশটিতে কোভিড ১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে।
করোনাভাইরাসের প্রভাবে এতোদিন চীন সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ থাকলেও এখন ইতালি সবার উপরে।
এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে অন্তত ১১ হাজার ১৯৪ জন মারা গেছেন, যাদের অধিকাংশই চীন এবং ইতালির।
ইতালির সরকার করোনা সংকট মোকাবিলায় জন্য সাড়ে তিনশ মিলিয়ন ইউরোর বাজেট ঘোষণা করেছেন। দেশটির প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন, করোনা সংকটের জন্য ইতালিতে কেউ চাকরি হারাবে না।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

