দক্ষিণ সুরমায় বাস-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে নিহত ১
দক্ষিণ সুরমার তেলিবাজার সংলগ্ন স্থানে বাস সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী পথচারি নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম শাফিয়া খাতুন (৪৬)। তিনি দক্ষিণ সুরমার দক্ষিণ বলদি গ্রামের মাখন হোসেন খানের স্ত্রী। এ ঘটনায় আহত শাফিয়া খাতুনের দেবর নুর হোসেন খান (২৮)। তাছাড়া, দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার চালক শাহিন আহমদও গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের সময়ে এই দুর্ঘটনা ঘটে। এ সময় সিএনজিতে থাকা শাফিয়া খাতুনের মৃত্যু ঘটে।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উত্তেজিত জনতা এ সময় হবিগঞ্জ গামী বাসটিকে আটকে রেখে প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নিলে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়ে উঠে।
Related News
সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকারে প্রিন্সিপাল গ্রেপ্তার
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ‘জামেয়া ইসলামীয়া দারুসRead More
চেঙ্গের খাল নদীতে বালু উত্তোলনের অভিযোগ: সংবাদে প্রকাশিত তথ্যের প্রতিবাদ জানালেন প্রভাষক খলিল আহমদ
সিলেট শহরতলির চেঙ্গের খাল নদীতে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে নিজের নাম জড়ানোয় তীব্র প্রতিবাদ জানিয়েছেনRead More

