৩০সালা দস্তারবন্দী মহাসম্মেলন আগামীকাল
কুরআন শিক্ষা পরিষদ বাংলাদেশের ৩০সালা দস্তারবন্দী মহাসম্মেলন আগামীকাল শনিবার (৪ জানুয়ারী) সিলেট রেজিস্টারি মাঠে অনুষ্ঠিত হবে।
উক্ত সম্মেলনে সকলের সার্বিক সহযোগিতা ও সফল করে তোলার জন্য কুরআন শিক্ষা পরিষদ বাংলাদেশের সভাপতি শায়খুল কুররা মাওলানা আব্দুল হাকিম সর্বস্তরের মুসলিম জনতার প্রতি আহবান জানিয়েছেন।
দস্তারবন্দী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খলিফায়ে মাদানী আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ি। সম্মেলনে কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করবেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্বারী মিশরের শায়খ ক্বারী মানসুর জুমা মানসুর। এছাড়া স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক ক্বারী ও উলামা মাশায়েখ উপস্থিত থাকবেন।
এছাড়া মহাসম্মেলনে বিগত ৩০ বছরের ফুজালাদের দস্তারে ফজীলত বা সম্মাননা পাগড়ী প্রদান করা হবে।
Related News
হামাদান হাজ্জ ও উমরাহ গ্রুপের উদ্যোগে উমরাহ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সিলেটের ‘হামাদান ট্রাভেলস এন্ড ট্যুরিজম’-এর সিস্টার্স কনসার্ন ‘হামাদান হাজ্জ ও উমরাহ গ্রুপ’-এর আয়োজনে নভেম্বর গ্রুপেরRead More
ইসলাম রক্ষায় মক্তব একটি শক্তিশালী মঞ্চ : মাওলানা মাহমুদ মাদানি
জমিয়তে উলামায়ে হিন্দের (একাংশ) সভাপতি ও ভারতের প্রভাবশালী আলেম মাওলানা মাহমুদ আসআদ মাদানি বলেছেন, ইসলামRead More

