আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকে আমিন আহমদের অভিনন্দন
উপমহাদেশের প্রাচীন তম সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৯ম বারের মত সভাপতি ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ২য় বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সিলেট সদর উপজেলা ছাত্রলীগ নেতা ও জালালাবাদ সহসভাপতি আমিন আহমদ।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা হিসেবে তাকেই দলের কান্ডারী হিসেবে মানে নিতে কারো দ্বিমত নেই। শেখ হাসিনার নেতৃতে দল যেভাবে পরিচালিত হচ্ছে, বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াবারমত দেশ গঠন করছেন, তাকেই বারবার সালাম জানাই।
সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যেভাবে এক জেলা থেকে আরেক জেলায় দলকে সুসংগঠিত করতে চষে বেড়িয়েছেন সাংগঠনিক কার্যক্রম নিরলস ভাবে চালিয়ে যাচ্ছেন, তাকেই কাউন্সিলররা সাধারণ সম্পাদকের দায়িত্বে পুনরায় প্রদান করেছেন। এটাই গনতন্ত্র এটাই বঙ্গবন্ধুর বাংলাদেশ। নতুন উদ্যমে আওয়ামী লীগ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ছাত্রনেতা আমিন আহমদ।
২১ তম কাউন্সিলে নবনির্বাচিত বিভিন্ন স্থরের সকল নেতৃবৃন্দকে ও তিনি অভিনন্দন জানান।
Related News
এমএ করিম ইবনে মচ্ছব্বির বাংলাদেশের সকল মানুষের চোখে ছিলেন এক নজরকাড়া মানুষ
লেখক ও রাজনীতিবিদ এমএ করিম ইবনে মচ্ছব্বিরকে চিনেন না এমন লোকের সংখ্যা খুবই কম। তিনিRead More
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ, টেকসই বাংলাদেশ গড়ে তোলার দৃঢ়Read More

