admin
সিলেটে আরও ২৭ জনের করোনা শনাক্ত, ১ জনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) সিলেট বিভাগে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২৭ জনের। নতুন ১ জনসহ বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫৩। আর এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ৫৪ হাজার ৪৬৯ জন। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৬৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৭ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। নতুন শনাক্তRead More
তালেবানের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেই আফগানিস্তানে সহায়তায় অনুমোদন যুক্তরাষ্ট্রের
তালেবানের ওপর নিষেধাজ্ঞার মধ্যেই অর্থনৈতিক সংকটে জর্জরিত আফগানিস্তান মানবিক সহায়তা পাঠানোর অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ দুইটি সাধারণ লাইসেন্স জারি করার মাধ্যমে এই অনুমোদন দেয়। এক লাইসেন্সের মাধ্যমে মার্কিন সরকার, এনজিও ও জাতিসঙ্ঘসহ নির্দিষ্ট আন্তর্জাতিক সংস্থা তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের ওপর নিষেধাজ্ঞার মধ্যেই তাদের আফগানিস্তানে মানবিক সহায়তা দানে একত্রে কাজ করতে পারবে। অপর লাইসেন্সের মাধ্যমে আফগানিস্তানে খাদ্য, ওষুধ ও অন্য প্রয়োজনীয় দ্রব্যাদি রপ্তানির করার নির্দিষ্ট ক্ষমতার অনুমোদন দেয়া হয়েছে। মার্কিন অর্থ বিভাগের বিদেশী সম্পদ নিয়ন্ত্রণ দফতরের পরিচালক আনদ্রেয়া গাকি এক বিবৃতিতে বলেন, ‘অর্থ বিভাগ আফগানিস্তানের জনগণকে মানবিক সহায়তাRead More
বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়
বঙ্গোপসাগরে সৃষ্ট একটি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে যাচ্ছে বলে সতর্ক করে দিচ্ছে বাংলাদেশ ও ভারতের আবহাওয়া দফতর। ভারতের আবহাওয়া বিভাগ এরই মধ্যে তাদের ওয়েবসাইটে একটি সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের আগমন সম্পর্কে সতর্ক করে দিয়েছে। এ সংক্রান্ত তাদের একটি আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, আজকের (শনিবার) মধ্যেই নিম্নচাপটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়টির গতি-প্রকৃতি দেখে মনে হচ্ছে, রোববার রাত নাগাদ এটি অন্ধ্রপ্রদেশের উত্তরাঞ্চল এবং উড়িষ্যার দক্ষিণাঞ্চল অতিক্রম করবে। ঢাকায় আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বিবিসিকে বলেন, তারা মোটামুটি নিশ্চিত যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে যাচ্ছে। তিনি বলেন, এটি আজ সন্ধ্যা অথবাRead More
নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোকে ১১০ কোটি টিকা দেবে যুক্তরাষ্ট্র
করোনা মোকাবেলায় বিশ্বের নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোকে ১১০ কোটি ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দিয়েছেন। আল জাজিরা এ খবর জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিন যে, নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্র দ্বিগুণ সংখ্যক ফাইজারের কোভিড-১৯ ভ্যাকসিন ক্রয় করবে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুত ১১০ কোটি ডোজ টিকা এসব দেশকে অনুদান হিসেবে দেবে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক সাইডলাইন বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে জো বাইডেন এসব কথা বলেন। টিকা অনুদান দেয়ার এ ঘোষণাকে ‘ঐতিহাসিক অঙ্গীকার’ বলেও উল্লেখ করেনRead More
করোনার উপসর্গ নিয়ে স্কুল নয় : শিক্ষামন্ত্রী
করোনার উপসর্গ থাকলে শিক্ষার্থীদের স্কুলে না পাঠাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘আমাদের সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। আমরা অভিভাবকদের বলেছি, কোনো শিক্ষার্থীর বিন্দু পরিমাণ উপসর্গও যদি থাকে বা তার বাড়িতে কারো উপসর্গ থাকে, তাহলে শিক্ষার্থীকে স্কুলে পাঠানো যাবে না।’ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ডা. জোহরা বেগম কাজী ফাউন্ডেশনের উদ্যোগে স্মারক গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের বাড়িতে, শিক্ষাপ্রতিষ্ঠানে আসার পথে করোনা সংক্রমণ হতে পারে। আমরা এ বিষয়ে সতর্ক আছি। কোথাও এমনRead More
শুক্রবার বিদ্যুৎ থাকবে না সিলেটের কয়েকটি এলাকায়
সংস্কার কাজের জন্য শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সিলেটের বেশ কয়েকটি এলাকায় দিনভর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর আওতাধীন কিছু এলাকায় উন্নয়নকাজের জন্য বন্ধ রাখা হবে বিদ্যুতের সরবরাহ। এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা অবধি বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সুনামগঞ্জ রোডে কুমারগাঁও গ্রিড থেকে মদিনা মার্কেট পয়েন্ট পর্যন্ত ৩৩ কেভি লাইন নির্মাণকাজ, ১১ কেভি লাইনের তার পরিবর্তন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের মেরামত কাজের জন্য ১১ কেভি ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। যেসব এলাকায় বিদ্যুৎRead More
সিলেটের মোগলগাঁও ইউনিয়নে ”ধর্মীয় নেতাদের পুষ্টি বিষয়ক সতেজিকরন প্রশিক্ষণ ”
সিলেটের সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়ন পরিষদ হলরুমে ১৯ সেপ্টেম্বর ২০২১ তারিখ রবিবার সকাল ১০ টায় সূচনা প্রকল্পের উদ্যোগে ধর্মীয় নেতাদের পুষ্টি বিষয়ক সতেজিকরন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ধর্মীয় নেতাদের পুষ্টি বিষয়ক সতেজিকরন প্রশিক্ষণটি পরিচালনা করেন এফআইভিডিবি সূচনা প্রকল্পের সিনিয়র নিউট্রেশন অফিসার জোসনারা বেগম। তিনি মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টির বিভিন্ন দিক গুলো তুলে ধরেন এবং সভায় উপস্থিত ধর্মীয় নেতাদের মাধ্যমে কিভাবে সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে দেয়া যায় সে বিষয়ে আলোপাত করেন। সেই সাথে বর্তমান বিশ্বের মহামারি করোনাভাইরাসের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে তাদের সহযোগিতা চান। এই গুরুত্বপূর্ন বিষয় গুলো মসজিদেRead More
দেশ ও সমাজ উন্নয়নে যুব সমাজের ভূমিকা অপরিসীম, শফিকুর রহমান চৌধুরী
সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দেশ ও সমাজ উন্নয়নে যুব সমাজের ভূমিকা অপরিসীম। বর্তমান সমাজ ব্যবস্থায় রাষ্ট্রের উন্নয়নে সরকারের পাশাপাশি যুব সমাজকে এগিয়ে আসতে হবে। নীতি, নৈতিকতা ও মানবিক কর্মকান্ড অবহেলিত সমাজকে উন্নয়নের উচ্চ শিকড়ে নিয়ে যেতে পারে। ২০ সেপ্টেম্বর সোমবার সকালে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ কবি নজরুল একাডেমীতে ধ্রæবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশন সিলেট বিভাগ ও জেলা সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রতিটি পাড়া মহল্লায় অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য সবাইকে আহবান জানাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরRead More
সূচনা’র আয়োজনে খাদিমপাড়া ইউনিয়নে কৃষক মাঠ দিবস পালন
সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সহযোগীতায় এবং এফআইভিডিবি সূচনা প্রকল্পের আয়োজনে গত ১৬ সেপ্টেম্বর ২০২১ এ কৃষক মাঠ দিবস পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে এলাকার সকল শ্রেনীর লোক জন অংশগ্রহন করেন। মাঠ দিবসের মূল লক্ষ্য উন্নত জাতের শাক সবজি ও জলবায়ু সহিঞ্চু বিভিন্ন পদ্ধতির প্রদর্শন, শিখন ও অভিজ্ঞতা বিনিময়।সভায় সভাপত্বি করেন বংশিধর গ্রামের বিশিষ্ট কৃষক আবদুল মতিন। অনুষ্ঠানে প্রধান অতিথি রাকিবু লহাসান উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, আমারা এখন সবজি উৎপাদনে বিশ্বে ৩য় স্থানে আছি। একটা দেশের কৃষির উপর তার উন্নয়ন নির্ভর করে। সূচনা প্রকল্প নতুন নতুন প্রযুক্তি ব্যবহারকরেRead More
সিলেটে করোনায় আরও ১ জনের প্রাণহানি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৬ জনের। নতুন একজনসহ বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪৪। আর এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ৫৪ হাজার ২৮৩ জন। সোমবার (১০ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮৩৭ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৬ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। এই ৩৬ জনের মধ্যে ১৩ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে ২Read More

