admin
সিলেটে বড় ঝড়ের পূর্বাভাস, হুঁশিয়ারি সংকেত জারি
সিলেটসহ দেশের সাতটি জেলার ওপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বড় আকারের ঝড় বয়ে যেতে পারে। এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দরগুলোর জন্য দুই নম্বর হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে। আবহাওয়াবিদ বজলুর রশিদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম, উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমাটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নৌবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, আবহাওয়াRead More
সিলেটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন
‘এমন বিশ্ব গড়ি অটিজম বৈশিষ্টসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সিলেটেও পালিত হয়েছে ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আলোচনা সভার আয়োজন করে। সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড.মুহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতিRead More
ইমামদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি
দিন দিন দ্রব্যমূল্য ও মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়লেও মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা বাড়ছে না। চাকরির অনিশ্চয়তার পাশাপাশি জটিল রোগে আক্রান্ত হলে একেবারে অসহায় হয়ে তাদের পরিবার। বেতনের পরিমাণও একেবারে নগণ্য। এ পরিস্থিতিতে ইমামদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন জালালাবাদ ইমাম সমিতি, সিলেটের নেতারা। গতকাল শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। গ্রাম-শহরের প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানের কাছে মসজিদের ইমাম, খতিব ও মোয়াজ্জিনদের পক্ষ থেকে কিছু উত্থাপন করেছেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির নেতারা বলেন, ‘নিত্যপণ্যের দাম বাড়ছে, বাসাবাড়ির ভাড়া, যাতায়াত খরচ ও চিকিৎসা খরচসহ সবকিছুই উর্ধ্বমুখী।Read More
সিলেট আইডিয়াল কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন
সিলেট আইডিয়াল কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২ এপ্রিল শনিবার দুপুরে নগরীর আখালিয়াস্থ কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সিলেট আইডিয়াল কলেজের অধ্যক্ষ আবুল হাসেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী। প্রভাষক আল আমিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদ কর্মকর্তা পিপি এ কে এম কামারুজ্জামান মাছুম, সিলেট আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান অধ্যাপক নুরুর রহমান, অধ্যাপক মাসুক আহমদ। বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস প্রভাষক সামসুদ্দোহা, প্রভাষক মাহমুদ বিন আব্দুল্লাহ, প্রভাষক খুররম আজাদ, প্রভাষক রোকিয়া, প্রভাষক মাহফুজা বেগম, প্রভাষকRead More
অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, খেলাধুলা করলে শরীর ও মন সুস্থ্য থাকে। তাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে। খেলাধুলা করলে মন যেমন ভালো থাকে তেমনি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সুনাম অর্জন করা যায়। শনিবার (২রা এপ্রিল) সকাল ১০টায় সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ বেগম এর সভাপতিত্বে ও কোহেলী রাণী দে এর পরিচালনায় ২য় অধিবেশনেRead More
সিলেটে সীমান্তিকের ‘আলোর পথে’ স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব সম্পন্ন
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেটে সীমান্তিকের ‘আলোর পথে’ স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব সম্পন্ন হয়েছে। গতকাল ০২ এপ্রিল শনিবার সকালে নগরীর উপশহরস্থ বীর মুক্তিযোদ্ধা ড.আহমদ আল কবির-সীমান্তিক কমপ্লেক্সের হল রুমে স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি বিশিষ্ট অর্থনীতিবিদ, মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ, বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল-কবির। আলোর পথের সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রউফ তাপাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সীমান্তিকের মহাসচিব মোঃ শামীম আহমদ, সীমান্তিক সিলেটের চেয়ারম্যান অধ্যক্ষ মাজেদ আহমদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্তিকেরRead More
সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে “তাজ ফ্যামিলি সিলেটের নতুন কমিটি গঠন
সুবিধা বঞ্চিত ও অসহায় দরিদ্র মানুষের কল্যাণে কাজ করার লক্ষ নিয়ে গঠিত “তাজ ফ্যামিলি কোম্পানি প্রাঃ লিঃ” সিলেটের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার ( ২ এপ্রিল) উপশরস্থ সিলেট কার্যালয়ে ডাঃ নুরুল হাসান সিদ্দিকী’র সভাপতিত্বে ও মাওলানা তাজ উদ্দিন তালুকদারের সঞ্চালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আলোচ্য সুচিতে ডাঃ নুরুল হাসান সিদ্দিকী, মাওলানা তাজ উদ্দিন তালুকদার, মঞ্জু কুর্ম্মী, মোঃ আসাদুজ্জামান খান চৌধুরী, তপন মজুমদার, মাসুদ করিম বাপ্পী, আছকির আহমদ প্রমুখকে স্থায়ী কমিটির সদস্য এবং মোঃ শরিফুল ইসলাম, মোঃ আব্দুল মতিন, কাজী আব্দুর রকিব, সৈয়দ নুরুল হোসেন, জামিল আহমদ, এমRead More
মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের উদ্যেগে ভূমিকম্প পূর্ব প্রস্তুতি বিষয়ক সভা অনুষ্ঠিত
মাল্টি পার্টি এডভোকেসি ফোরাম সিলেটের উদ্যোগে ভূমিকম্প পূর্ব প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেল ৫টায় উপশহরস্থ শাহজালাল উপশহর একাডেমী স্কুলে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম সিলেটের সভাপতি ও মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ. টি. এম. এ. হাসান জেবুলের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুলের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দীন, সংগঠনের সহ সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল,Read More
দ্রব্যমূল্য সহনীয় রাখতে কৃষি বিপণন অধিদপ্তরের সাথে সিলেট ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা
আসন্ন পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় ও যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষ্যে কৃষি বিপণন অধিদপ্তরের সাথে সিলেট ব্যবসায়ী সমিতি কালিঘাট সিলেটের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ মার্চ) সিলেট ব্যবসায়ী সমিতির কালিঘাট কার্যালয়ে সকাল ১১টায় এ মতবিনময় সভার আয়োজন করা হয়। সিলেট ব্যবসায়ী সমিতির কালীঘাটের সভাপতি মোঃ জিয়াউক হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি বিপণন অধিদপ্তর খামারবাড়ি ফার্মগেট ঢাকার পরিচালক (যুগ্মসচিব) ওমর মোঃ ইমরুল মহসিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ব্যবসায়ী সমিতি কালিঘাটের সাধারণ সম্পাদক হাজী মোঃ দেলওয়ার হোসেন। উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরRead More
গীত বাদ্য নৃত্যের উচ্ছাসে সমাপ্ত হলো গ্রাম থিয়েটার সিলেট বিভাগের তিন ব্যপী লোক সংস্কৃতি উৎসব
বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত গ্রাম থিয়েটারের সিলেট বিভাগের ৩ দিন ব্যাপি লোক সংস্কৃতি উৎসবের পর্দা নামলো গীত বাদ্য নৃত্যের উচ্ছাসে। বৃহস্পতিবার হাজার হাজার লোকের সমাগম আর প্রাণের উন্মাদনায় বর্ণীল হয়ে ওঠে শেষ দিনের অনুষ্ঠান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ভারতীয় হাই কমিশন- ঢাকা এর পৃষ্ঠপোষকতায় সিলেটের কিন ব্রীজ ও আলী আমজাদের ঘড়ি সংলগ্ন এলাকা জুড়ে শুরু হওয়া এ উৎসবের শেষ দিনে মঞ্চ মাতালানেন ভারত থেকে আগত শিল্পী মঞ্জশ্রী দাশ ও বিধান লস্কর। ঐতিহ্যবাহী লোকগানের সুরে মাতোয়ারা হয়ে ওঠেন উপস্থিত দর্শকরা। গানের সাথে চলতে থাকে গণ ধামাইল।Read More

