ক্ষেপণাস্ত্রের আঘাতপ্রাপ্ত রুশ রণতরী ডুবে গেছে
বহরের রণতরীটি ডুবে গেছে বলে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, মস্কবা নামের রণতরীটি ডুবে যাওয়া রাশিয়ার জন্য বড় ধরনের ক্ষতি।
রুশ সংবাদ সংস্থাগুলোর খবরে বলা হয়েছে, বিস্ফোরণ ও আগুনের পর রণতরীটি বন্দরে ফেরার চেষ্টা করেছিল। কিন্তু ঝড়ো আবহাওয়ার মধ্যে তা সম্ভব হয়নি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণের ফলে জাহাজটিতে আগুন ধরে গিয়েছিল। ফলে রণতরীটি ভারসাম্য হারিয়ে ফেলেছিল।
এদিকে পেন্টাগন জানিয়েছে, রণতরী মস্কভার ডুবে যাওয়া কৃষ্ণ সাগরে রুশ নৌশক্তির জন্য একটি বড় আঘাত।
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি সিএনএনকে বলেন, কৃষ্ণ সাগরে রুশ নৌ আধিপত্য প্রতিষ্ঠার কাজে এই জাহাজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল।
সূত্র : আল জাজিরা
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

