শায়খে কৌড়িয়া রাহ. ওয়েলফেয়ার ট্রাস্ট’র খাদ্যসামগ্রী বিতরণ
উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ, শায়খুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমদ মাদানি রাহ.’র অন্যতম খলিফা, কায়িদুল উলামা হাফিজ মাওলানা শায়খ আব্দুল করীম শায়খে কৌড়িয়া রাহ.-এর নামে প্রতিষ্ঠিত ‘শায়খে কৌড়িয়া রাহ. ওয়েলফেয়ার ট্রাস্ট’র উদ্যোগে পবিত্র রামাযান উপলক্ষে সিলেট নগরীতে অসহায় অর্ধশত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) দুপুরে নগরীর ‘মাদানি মঞ্জিল’ শায়খে কৌড়িয়া রাহ.’র চৌকিদেখিস্থ বাসবভনে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় শায়খে কৌড়িয়া রাহ.’র পরিবারের সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন এডভোকেট শামিম কবীর, হাফিজ মাওলানা শরীফ আহমদ, হাফিজ শাহ আদিব আহমদ, হাফিজ মাওলানা মারুফ আহমদ, হাফিজ আসরারুল হক, হাফিজ সাজিদুল হক প্রমুখ।
উল্লেখ্য, ‘শায়খে কৌড়িয়া রাহ. ওয়েলফেয়ার ট্রাস্ট’ মূলত যুক্তরাজ্য প্রবাসী শায়খে কৌড়িয়া রাহ.’র পরিবার-পরিজনদের মাধ্যমে ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি চ্যারিটি সংগঠন হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।
« সিলেটে গরু ও খাসির গোস্তের নতুন দাম নির্ধারণ (Previous News)
(Next News) ইসলামী রিলিফ বাংলাদেশ’র খাদ্য সামগ্রী বিতরণ »
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যেRead More
শেভরণ জালালাবাদ গ্যাস প্লান্ট লাক্কাতুরা আলুতলে কর্মরত ১৪২ জন নিরাপত্তা কর্মীর চাকুরিচ্যুতির প্রতিবাদে সমাবেশ
সিলেটের লাক্কাতুরায় শেভরণ জালালাবাদ গ্যাস প্লান্টে কর্মরত ১৪২ জন নিরাপত্তা কর্মীকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করার প্রতিবাদেRead More

