বরইকান্দি ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার পেলেন আরো ৪৪২ পরিবার
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ২নং বরইকান্দি ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ আরো ৪৪২ পরিবার পেলেন মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি হারে চাল।
বুধবার (১৪ জুলাই) সকালে ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে বিতরণ করেন বরইকান্দি ইউনিয়ন পরিষদের ২বারের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, বরইকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহসিন আহমদ চেীধুরী দীপু, উপজেলা ট্যাগ অফিসার বিজিত কুমার আচার্য্য, ইউপি সচিব মোঃ সেলিমোর রহমান সেলিম, ৪নং ওয়ার্ড সদস্য এনাম উদ্দিন, ৫নং ওয়ার্ড সদস্য জাবেদ আহমদ, ৬নং ওয়ার্ড সদস্য সৈয়দ মুমিনুর রহমান সুমিত প্রমূখ।
চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, আল্লাহ আমাকে যে সম্পদ দান করেছেন তাতেই আমি সন্তুষ্ঠ। ইউনিয়ন পরিষদ থেকে যে সম্মানীটুকু আমি পাই তাও প্রতি বছর আমার ইউনিয়নের মসজিদ গুলোতে বিলিয়ে দেই। আমার একটাই উদ্দেশ্যে মানুষের সেবা করা।
Related News
অসুস্থ প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে দেখলেন মৎস্যজীবী দল নেতা আব্দুল মালেক
অসুস্থ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে দেখতে গিয়েছেন জেলা মৎস্যজীবী দলেরRead More
মাসুক বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসীল ঘোষণা, ৩০ নভেম্বর নির্বাচন
সিলেট সদর উপজেলার ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের মাসুক বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসীল ঘোষণা করাRead More

