ভয়াবহ ঝড়ের কারণে চীনে ফ্লাইট বাতিল, স্কুল বন্ধ
ভয়াবহ ঝড়ের কবলে পড়া চীনের রাজধানী বেইজিংয়ে সোমবার শত শত ফ্লাইট বাতিল এবং স্কুল ও পর্যটন কেন্দ্রসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে।
চলতি বছরের বৃহত্তম ঝড় মোকাবেলা করছে রাজধানী বেইজিং। এ প্রেক্ষিতে নগর কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরে থাকার বিষয়ে সতর্কতা জারি করেছে।
কিছু কিছু এলাকায় আজ এক শ’ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার বিষয়ে ঘোষণা দেয়া হয়েছে।
নগরীর দুটি বিমানবন্দরে প্রায় সাত শ’ ফ্লাইট বাতিল করার কথা জানিয়েছে এভিয়েশন ট্রেকার ভ্যারিফ্লাইট।
এর আগে আবহাওয়া কর্তৃপক্ষ বেইজিং ও এর আশপাশের এলাকায় রোববার শেষ বেলা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত বজ্রসহ তীব্র ঝড়বৃষ্টির বিষয়ে সতর্ক করেছিল।
নগরীর উত্তরাঞ্চলীয় জেলাসমূহের একটিতে ভূমিধস হয়েছে। এর ফলে রাস্তা বন্ধ হয়ে গেছে। কিন্তু বৃষ্টির তীব্রতার কারণে রাস্তা পরিষ্কারের কাজ বাধাগ্রস্ত হচ্ছে।
এদিকে আবহাওয়া কর্তৃপক্ষ ১৪টি নদীর পানি বেড়ে বন্যা দেখা দিতে পারে বলেও সতর্ক করেছে।
সূত্র : বাসস
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

