দোয়ারাবাজারে মাছ বিক্রেতা বজ্রপাতে নিহত
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে তাহের উদ্দিন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে স্থানীয় বন্দেহরি বিলের পাড়ে ঘটনাটি ঘটে।
এ সময় মাছ বিক্রির উদ্দেশ্যে স্থানীয় হাটে যাওয়ার পথে আকস্মিক বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি দোয়ারাবাজার সদর ইউনিয়নের তেগাঙ্গা গ্রামের মৃত তাজু মিয়ার পুত্র।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম বলেন, লিখিত আবেদন সাপেক্ষে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
« সিলেটে ছুরিকাঘাতে চীনা নাগরিক নিহত (Previous News)
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ ৩ জন নিহত আহত ২
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের বাহাদুরপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ ৩ সিএনজি যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরওRead More

