বীমা কোম্পানি গুলো মানুষের আস্থা অর্জন করতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনবিসি বলেছেন বীমা কোম্পানিগুলোকে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে। অন্যদিকে আমাদের জনগণকেও সচেতন হতে হবে।
রবিবার সকাল সাড়ে ১০ টায় কবি নজরুল অডিটোরিয়ামে প্রথম জাতীয় বীমা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ,সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ।
স্বাগত বক্তব্য রাখেন পপুলার ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপক শাহজাহান হোসেন। আরো উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ এম মাহফুজুর রহমান, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ।
Related News
সিলেট বিভাগ গণদাবী পরিষদের উদ্যোগে যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা প্রদান
সিলেট বিভাগ গণদাবী পরিষদের আয়োজনে সিলেট বিভাগ গণদাবী পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ-সভাপতি ডা. সৈয়দRead More
৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গণদাবি নেতৃবৃন্দ
সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এRead More

