লকডাউনে দ্রুত এগিয়েছে মসজিদে হারামের নির্মাণ কাজ
বৈশ্বিক মহামারী করোনার সংক্রমণ ও বিস্তার রোধে জারি করা লকডাউনে সৌদি আরবের মসজিদে হারামের চলমান নির্মাণ কাজ অনেক দ্রুত সম্পন্ন হয়েছে।
মসজিদে হারাম কর্তৃপক্ষের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদে হারামের শাহ আবদুল আজিজ গেটে নির্মিত মিনারগুলোর ৪৫ ভাগ এবং ওমরাহ গেটের ৪২ ভাগ মিনারের নির্মাণ কাজ শেষ হয়েছে লকডাউনের মধ্যে।
সংবাদমাধ্যম সাবাক মসজিদে হারামের নির্মাণ বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ার আম্মার মোহাম্মদ আল আহমাদির বরাতে জানিয়েছে, করোনাভাইরাসের কারণে হজ-ওমরাহ আদায় এবং মসজিদে হারামে প্রবেশ সাময়িক সময়ের জন্য নিষেধাজ্ঞার পর থেকে মসজিদে হারামের নির্মাণ কাজ চলেছে পুরোদমে।
মূল কারণ ছিল মানুষের অনুপস্থিতি। নির্মাণ শ্রমিকরা কোনো ধরনের বাধা বা অসুবিধার মুখোমুখি হয়নি এবং ভারী মেশিনপত্র চলাচলেও কোনো বিঘ্নতা সৃষ্টি হয়নি।
ইঞ্জিনিয়ার আম্মার মোহাম্মদ আল আহমাদী আরও বলেন, মসজিদে হারামের নবনির্মিত পিলার নির্মাণ এবং আশপাশের বিভিন্ন স্থাপনা নির্মাণের ৯০ ভাগ আর বিভিন্ন ভবনের ছাদের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে লকডাউনে।
এছাড়াও বাবে ইসমাঈলের দক্ষিণাংশে চলমান নির্মাণ কাজ খুব দ্রুতই শেষ হবে বলে জানান তিনি।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

