চাঁদের নমুনা আনতে চীনের মনুষ্যবিহীন মহাকাশযান উৎক্ষেপণ
চাঁদের নমুনা আনতে মঙ্গলবার প্রথমবারের মতো সফলভাবে মনুষ্যবিহীন মহাকাশযান উৎক্ষেপণ করেছে চীন।
চীনা সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, মহাকাশযানটি চাঁদের নমুনা সংগ্রহ করে ফিরে আসবে। প্রথমবারের মতো এ নমুনা সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।
এক প্রাচীন চীনা চন্দ্রদেবীর নামানুসারে এই যানটির নাম রাখা হয়েছে ‘চ্যাং’ই ফাইভ’। এই মিশনটি সফল হলে চীনের মহাকাশ বিষয়ে গবেষণা ব্যাপকভাবে এগিয়ে যাবে।
বিশেষজ্ঞরা বলছেন, এটি মঙ্গল থেকে নমুনা আনার বা চাঁদে অভিযানের পথকে আরো সুগম করতে পারে।
আনাদলু এজেন্সি জানিয়েছে, চীনের দক্ষিণের প্রদেশ হাইনানের ওয়েনচ্যাং থেকে সবচেয়ে বড় রকেট লং মার্চ ৫ থেকে সেমাবার স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় পাঠানো হয়েছে মহাকাশযানটি।
৪০ বছরের মধ্যে বিশ্বে প্রথম চাঁদের নমুনা সংগ্রহে অভিযানে গেছে মহাকাশযানটি। এটি এখন পর্যন্ত দেশটির সবচেয়ে সাহসী চন্দ্রাভিযান।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত
সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ দাবিসমূহ বাস্তবায়নের আহ্বান গত ২৯ অক্টোবর ২০২৬ ইংরেজি তারিখে পূর্ব লন্ডনের তাড়াতাড়ীRead More
ঢাকায় পর্তুগালের আবাসিক দূতাবাস স্থাপন ও সরাসরি ফ্লাইট চালুর দাবি বাস্তবায়নে দ্রুত কার্যক্রম গ্রহণের আহ্বান, সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখার
সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখা সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সুমন আহমদ সানিRead More

