সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফফার আর নেই
সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আডভোকেট আব্দুল গফফার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার (২২ জুন) দুপুর দেড়টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আব্দুল গফফার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
আব্দুল গফফার সিলেট বিএনপির দুই দফা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সর্বশেষ নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর কমিটিতে তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বিএনপি সরকারের সময় তিনি সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবেও দায়িত্ব পালন করেন।
Related News
সিলেট সদর উপজেলায় জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ
সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনতে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানের সক্ষমতাRead More
গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা
গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়ক ও ছাতক রেললাইনের কাজ দ্রুততম সময়েRead More

