সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার ও খাদ্য কর্মকর্তাকে নতুন ডিলারদের অভিনন্দন
সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ ও উপজেলা খাদ্য কর্মকর্তা কামরুল ইসলামকে নতুন নিয়োগকৃত ডিলারবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
গত বৃহস্পতিবার (১৯ জুন) খাদ্য অধিদপ্তরের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সিলেট সদর উপজেলার ১৩টি পয়েন্টের ডিলারশীপ নিয়োগ যথারিতি সরকারি সার্কুলারের নিয়ম অনুযায়ী লটারির মাধ্যমে চুড়ান্ত করেছেন উপজেলা প্রশাসন। এর আগে নতুন নিয়োগকৃত ডিলারদের যাচাই বাইয়ের কার্যক্রম সম্পন্ন করা হয়। ডিলার বৃন্দ বলেন, একাধিক আবেদন থাকায় লটারির মাধ্যমে শান্তশিষ্ট পরিবেশে নিয়োগ পক্রিয়ায় আমাদেরকে নির্বাচিত করায় উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ ও উপজেলা খাদ্য কর্মকর্তা কামরুল ইসলামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং দরিদ্র মানুষের নায্য অধিকার তাদের কাছে পৌছাতে সকল দূর্ণীতির ঊর্ধ্বে থেকে সর্বাত্ত্বক ভাবে আমরা চেষ্টা করবো ইনশা আল্লাহ।
শুভেচ্ছা প্রদানকারী ডিলার বৃন্দের মধ্যে মোগলগাঁও লামাকাজী পুর্ব পারের ডিলার কামাল আহমদ, ফতেহপুর বাজারের আব্দুল হক, কান্দিগাঁও ইউনিয়নের মাসুক বাজারের সাজু আহমদ, বলাউরা বাজারের আলী হোসেন, বাদাঘাট বাজারের মাছুম আহমদ, খাদিমপাড়া ইউনিয়নের পীরের বাজারের মাহমুদুল হাসান, পরগনা বাজারের আব্দুস সালাম আজাদ, হাটখোলা ইউনিয়নের শিবের বাজারের আবুল কালাম, খাদিমনগর ইউনিয়নের সাহেব বাজারের বড়শালা নতুন বাজারের আব্দুল মালিক, সাবেব বাজারের ইমাম উদ্দিন ও মো. আব্দুল মুমিন, টুকেরবাজার আখালিয়া নতুন বাজারের নুর আহমদ, জালালাবাদ ইউনিয়নের শাহজালাল বাজারের সোয়েব আহমদ।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে বিভিন্ন মহলের অভিনন্দন
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে উষ্ণ অভিনন্দন ওRead More
টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেনRead More

