বাংলাদেশিদের ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ালো সৌদি সরকার, পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশি প্রবাসী কর্মীদের জন্য ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার।
বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশে আটকা পড়া প্রবাসী শ্রমিকরা ইতোমধ্যে সৌদি আরবে তাদের কর্মস্থলে ফিরতে শুরু করেছেন।
সৌদি সরকার এ পর্যন্ত বাংলাদেশের অনুরোধে বাংলাদেশিদের জন্য ইকামার বৈধতা এবং ভিসার মেয়াদ কয়েকবার বাড়িয়েছে।
বাংলাদেশি কর্মীরা করোনাভাইরাস মহামারির কারণে দেশে আটকরা পড়েন।
বাংলাদেশি প্রবাসী কর্মীদের সবচেয়ে পছন্দের গন্তব্যস্থল তেল-সমৃদ্ধ সৌদি আরব।
গত বছর বাংলাদেশি প্রবাসীরা দেশে ১৮.৩৫৫ বিলিয়ন মার্কিন ডলার প্রেরণ করেন। তার মধ্যে সৌদি আরব থেকে আসে ৩.৬৪৭ বিলিয়ন মার্কিন ডলার (১৯.৮৭ শতাংশ)।
সূত্র: ইউএনবি।
Related News
অবশেষে পরিচয় পাওয়া গেল শূন্যরেখায় ঘোরা বৃদ্ধের
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ভারতীয় মুসলিম বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। কয়েকদিনRead More
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More

