সিলেট চেম্বারের উদ্যোগে শীতার্থদের কম্বল বিতরণ
শীতার্থদের পাশে দাঁড়িয়েছে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। শনিবার বিকালে চেম্বার কনফারেন্স হলে শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি সিলেট চেম্বার আর্তমানবতার সেবায় কাজ করে থাকে। সামাজিক দায়বদ্ধতা থেকে এই শীত মৌসুমে আমরা শীতার্থদের মধ্যে কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি।
তিনি সিলেটের সকল ব্যবসায়ী ও সামাজিক সংগঠনকে এভাবে অসহায় মানুষের সেবায় এগিয়ে আসার আহবান জানান। তিনি কম্বল বিতরণ কর্মসূচীতে সার্বিক সহযোগিতার জন্য সাউথইস্ট ব্যাংকের পরিচালক মোঃ আকিকুর রহমান, সিলেট চেম্বারের সকল পরিচালক ও প্রথমআলো বন্ধুসভার সদস্যদের ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের পরিচালক মোঃ আকিকুর রহমান, চেম্বারের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, সহ সভাপতি তাহমিন আহমদ, পরিচালক মোঃ এমদাদ হোসেন, পিন্টু চক্রবর্তী, আব্দুর রহমান, হুমায়ুন আহমদ, মোঃ নজরুল ইসলাম, ওয়াহিদুজ্জামান চৌধুরী, সাবেক পরিচালক এনামুল কুদ্দুছ চৌধুরী, প্রথম আলোর সিলেট প্রতিনিধি উজ্জ্বল মেহেদী, এডভোকেট মোঃ মাজহারুল হক ও প্রথম আলোর বন্ধুসভার সদস্যবৃন্দ।
Related News
সিলেটে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রামে বৃক্ষরোপণ ও কৃষক সমাবেশ
সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্যRead More
অসুস্থ অধ্যাপক এম. শফিকুর রহমানের বাসায় মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন
সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতেRead More

