প্রণব মুখার্জির দ্রুত আরোগ্য কামনায় পররাষ্ট্রমন্ত্রী
করোনাভাইরাসে আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর দ্রুত আরোগ্য কামনা করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
প্রণব মুখার্জির কার্যালয়ে পাঠানো এক বার্তায় ড. মোমেন বলেন, ‘প্রণব মুখার্জি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৯৭৩-১৯৭৪ সালে ভারতের বাণিজ্য প্রতিমন্ত্রী থাকাকালে প্রণব মুখার্জি সাথে আমার সাক্ষাতের সুযোগ হয়েছিল।’
তিনি আরো বলেন, ‘আমি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আমার প্রথম সফর ছিল ভারতে। আমি স্বস্ত্রীক তার সরকারি বাসভবনে গিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাংলাদেশ সফরে আসার অনুরোধ করেছিলাম। আমি প্রত্যাশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশ সফরে আসবেন।’
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত
সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ দাবিসমূহ বাস্তবায়নের আহ্বান গত ২৯ অক্টোবর ২০২৬ ইংরেজি তারিখে পূর্ব লন্ডনের তাড়াতাড়ীRead More
ঢাকায় পর্তুগালের আবাসিক দূতাবাস স্থাপন ও সরাসরি ফ্লাইট চালুর দাবি বাস্তবায়নে দ্রুত কার্যক্রম গ্রহণের আহ্বান, সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখার
সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখা সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সুমন আহমদ সানিRead More

