বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে
মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স উইনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
শনিবার গ্রীনিচ মান সময় ০০৫০ টায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৬ লাখ ৬৬৫ জনে দাঁড়িয়েছে। এদিকে কোভিড-১৯ রোগে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪০ লাখ ছাড়িয়ে গেছে।
বিশ্বে করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট ৩৬ লাখ ৩৮ হাজার ২ জন আক্রান্ত
হয়েছে এবং ১ লাখ ৩৯ হাজার ১২৮ জন প্রাণ হারিয়েছে।
দেশটিতে আক্রান্ত ও মৃতের এ সংখ্যা বিশ্বের অন্য যেকোন দেশের তুলনায় অনেক বেশি।
সৌজন্যেঃ বাসস
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

