Main Menu

অসুস্থ অধ্যাপক এম. শফিকুর রহমানের বাসায় মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ‎

সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাসভবনে গিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং মহানগর কৃষক দলের সভাপতি ও সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহীন।
‎​মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের চরুগাঁওস্থ বাসভবনে গিয়ে তাঁরা এই সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিএনপি নেতৃবৃন্দ অধ্যাপক শফিকুর রহমানের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। এ সময় অধ্যাপক এম. শফিকুর রহমান আগত অতিথিদের ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।
‎​কুশল বিনিময়ের পাশাপাশি অধ্যাপক এম. শফিকুর রহমান বিএনপি নেতৃদ্বয়ের সঙ্গে সিলেটের সার্বিক উন্নয়ন, বিদ্যমান নানা জনভোগান্তি ও বিভিন্ন আঞ্চলিক যৌক্তিক দাবিদাওয়া নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
‎​উল্লেখ্য, অধ্যাপক এম. শফিকুর রহমান বিগত ৪০ বছর ধরে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর মাধ্যমে সিলেটবাসীর ন্যায্য অধিকার ও বিভিন্ন সামাজিক-আঞ্চলিক দাবি আদায়ে নিরলস আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তাঁর হাত ধরেই এই সামাজিক সংগঠনটি তিলে তিলে গড়ে উঠেছে এবং আজও তিনি দৃঢ়তার সঙ্গে এর নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তিনি সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকলেও সিলেটের সুশীল সমাজ ও সামাজিক অঙ্গনে অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। সিলেট কর আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন অভিজ্ঞ ও সর্বজনশ্রদ্ধেয় সালিশ ব্যক্তিত্ব হিসেবেও সিলেটের সর্বমহলে তাঁর বিশেষ ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা রয়েছে।
‎এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম, কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক এম রহমান ফারুকসহ নেকৃবৃন্দ।
‎
‎






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *