Main Menu

সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ড. শাহজামাল নুরুল হুদার নিজ গ্রামে মতবিনিময় সভা

আসন্ন সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান ড. শাহজামাল নুরুল হুদা নিজ গ্রামের গণ্যমান্য মুরব্বিয়ান ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

‎বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের আউশা গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‎​সভায় এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং জনগণের বিভিন্ন প্রত্যাশা নিয়ে উপস্থিত সুধীজনের মতামত মনোযোগ সহকারে শোনেন ড. শাহজামাল নুরুল হুদা। পাশাপাশি তিনি উপস্থিত সকলের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন।
‎​এ সময় আউশা গ্রামের প্রবীণ মুরব্বি আব্দুল হান্নান, আব্দুস সালাম, নূর ইসলাম, আব্দুর রহমান ও গিয়াস উদ্দিনসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *