কি কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ড. শাহ জামাল নুরুল হুদা’র হাত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর হাত তুলে দিলেন
নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেট সার্কিট হাউসে আইনশৃঙ্খলা সভা শেষে এক সৌহার্দ্যপূর্ণ ও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ দৃশ্য দেখা গেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সভা শেষে বের হওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ড. শাহ জামাল নুরুল হুদাকে ডেকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের হাতে হাত তুলে দেন।
দীর্ঘদিন ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ড. শাহ জামাল নুরুল হুদার সুসম্পর্ক রয়েছে। এই বিশেষ মুহূর্তটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে ড. শাহ জামাল নুরুল হুদা বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ আমাকে বিএনপির একজন কর্মী হিসেবে স্নেহ করেন। তাঁর সাথে দেড়-দুই দশকের সম্পর্ক। বিগত দিনে দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি, এখনও হাল ছাড়িনি। আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অনেক বঞ্চনা, নির্যাতন ও নিপীড়ন সহ্য করে এখন ক্ষমতায় এসেছে। তাই এখন জনগণকে আমাদের দেওয়ার পালা। জনগণ আমাদের কাছে অনেক প্রত্যাশা করে।’
নিজের রাজনৈতিক পথচলার কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘আপনারা অনেকেই জানেন আমি সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি ছিলাম, দুই দুই বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী ছিলাম। উপজেলাবাসী আমাকে বিপুল ভোট দিয়েছিলেন, কিন্তু ফ্যাসিস্টরা ফসল উঠাতে দেয়নি। এবার অনেক প্রত্যাশা নিয়ে আছি, আগামী সুদিনের অপেক্ষায়।’
বাণিজ্যমন্ত্রীর সাথে হাত মেলানোর বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘সিলেট-১ আসনের অভিভাবক, মাননীয় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ভাইয়ের সাথে সুসম্পর্ক আরও সুদৃঢ় করার জন্যই হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের দুজনকে একাসনে এনে হাসিমুখে হাতে হাত মিলিয়ে দিয়েছেন।’
উল্লেখ্য, ড. শাহ জামাল নুরুল হুদা এর আগে নিজ ইউনিয়ন ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
Related News
সিলেটের জেলা প্রশাসকের কাছে সিলেট বিভাগ গণদাবি পরিষদের স্মারকলিপি প্রদান
সিলেট নগরবাসীর গুরুত্বপূর্ণ কয়েকটি দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের কাছেRead More
সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ড. শাহজামাল নুরুল হুদার নিজ গ্রামে মতবিনিময় সভা
আসন্ন সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যানRead More

