Main Menu

সিলেটে ঈদুল ফিতরের জামায়াত কখন কোথায়

এম রহমান ফারুক: সিলেট নগরীতে প্রতিবারের মতো পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। এখানে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

‎এছাড়াও দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে ঈদের জামায়াত সকাল সাড়ে ৮টায়, বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামায়াত অনুষ্ঠিত হবে। প্রথম জামায়াত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামায়াত সকাল সাড়ে ৮টায় ও তৃতীয় জামায়াত সকাল সাড়ে ৯টায়, সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

‎এদিকে হযরত শাহপরাণ (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গনে সকাল সাড়ে ৮টায়, বন্দরবাজার কালেক্টরেট জামে মসজিদে সকাল ৮টায়, জামেয়া মাদানীয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসা মসজিদে সকাল সাড়ে ৭টায়, কাজিরবাজার মখন জামে মসজিদে সকাল সোয়া ৯টায়, টিলাগড় শাহ মাদানী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে, পাঠানটুলা নবাবী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে, সুবিদ বাজারস্থ  ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ মাঠে ঈদের জামায়াত সকাল সাড়ে ৮ টায়, টুকেরবাজার শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮ টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে, বরইকান্দি শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামায়াত সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *