সিলেটে ঈদুল ফিতরের জামায়াত কখন কোথায়
এম রহমান ফারুক: সিলেট নগরীতে প্রতিবারের মতো পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। এখানে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
এছাড়াও দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে ঈদের জামায়াত সকাল সাড়ে ৮টায়, বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামায়াত অনুষ্ঠিত হবে। প্রথম জামায়াত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামায়াত সকাল সাড়ে ৮টায় ও তৃতীয় জামায়াত সকাল সাড়ে ৯টায়, সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
এদিকে হযরত শাহপরাণ (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গনে সকাল সাড়ে ৮টায়, বন্দরবাজার কালেক্টরেট জামে মসজিদে সকাল ৮টায়, জামেয়া মাদানীয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসা মসজিদে সকাল সাড়ে ৭টায়, কাজিরবাজার মখন জামে মসজিদে সকাল সোয়া ৯টায়, টিলাগড় শাহ মাদানী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে, পাঠানটুলা নবাবী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে, সুবিদ বাজারস্থ ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ মাঠে ঈদের জামায়াত সকাল সাড়ে ৮ টায়, টুকেরবাজার শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮ টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে, বরইকান্দি শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামায়াত সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। Read More
সিলেট বিভাগ গণদাবী পরিষদের উদ্যোগে যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা প্রদান
সিলেট বিভাগ গণদাবী পরিষদের আয়োজনে সিলেট বিভাগ গণদাবী পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ-সভাপতি ডা. সৈয়দRead More

