Main Menu

দিগলবাক নোয়াগাঁওয়ে “প্রবাসী মঞ্চ আলোর পথ”-এর উদ্যোগে ইসলামিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দিগলবাক নোয়াগাঁও গ্রামে ‘প্রবাসী মঞ্চ আলোর পথ’-এর উদ্যোগে শিশুদের জন্য বয়সভিত্তিক ইসলামিক কুইজ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

‎গত বুধবার সকাল ১০ ঘটিকায় স্থানীয় মদিনাতুল উলূম দিগলবাক নোয়াগাঁও মাদ্রাসা প্রাঙ্গণে সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়।
‎নবগঠিত এই সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় স্থানীয় শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। প্রতিযোগিতা পরিদর্শন করেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ মাওলানা আবুল কালাম ও এম. এ. আলীম।
‎আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে পরীক্ষকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ছিল উল্লেখযোগ্য। পাশাপাশি অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতাও এ আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছে।
‎বিশেষভাবে প্রবাসী ভাইদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়, যাদের মহৎ উদ্যোগ ও অর্থায়নের মাধ্যমে এ সুন্দর আয়োজন বাস্তবায়িত হয়েছে।
‎আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা অর্জন এবং ধর্মীয় জ্ঞান চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *