ইসরাইলে আবার হামলা শুরু করল হিজবুল্লাহ
গত ডিসেম্বরের পর এই প্রথম আবারো লেবানন থেকে ইসরাইলের দিকে রকেট ছোড়া হয়েছে। মেটুলার উত্তর সীমান্তবর্তী এলাকায় পাঁচটি রকেট নিক্ষেপ করা হয়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তিনটি রকেটই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে।
রকেট হামলার ফলে তাৎক্ষণিকভাবে কোনো আহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হামলার সময় মেটুলায় সাইরেন বাজতে শুরু করে, যা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে।
এই হামলার দায় এখন পর্যন্ত কোনো পক্ষ স্বীকার করেনি। হিজবুল্লাহর তরফ থেকেও আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।
সূত্র : টাইমস অফ ইসরাইল
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

