পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের স্বেচ্ছাধীন তহবিল থেকে ৫ লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরণ
মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপির স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায়, গরীব, দুস্থ ও রোগীদের মধ্যে ৫ লক্ষ ২০ হাজার টাকা চেক বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় সার্কিট হাউজে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অসহায় লোকদের মধ্যে চেক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমা বাসিত জেলা মহিলা সংস্থা চেয়ারম্যান হেলেন আহমদ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদারুল আলম নোবেল, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, পররাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগত সহকারী আবুল হোসেন, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও সিলেটের সাংবাদিকবৃন্দ।
Related News
৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গণদাবি নেতৃবৃন্দ
সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More

